ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

শাকিব-মিমির তুফান নিয়ে প্রতারণার অভিযোগ

ঈদে মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি যতটা আলোচনায় রয়েছে, ততটাই সমালোচনা ঘাড়ে নিয়ে এগোচ্ছে। এ সিনেমা নিয়ে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফী পরিচালিত এ সিনেমার বিরুদ্ধে। এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ।

এমনিতেই সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই চাউর আছে। এবার বগুড়ার ধুনটে অবস্থিত ‘ঝংকার’ সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এর বিরুদ্ধে। তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে- এমনটাই দাবি করলেন তিনি। তার অভিযোগ, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ঈশিতা ইমু। এ প্রসঙ্গে ঈশিতা ইমু যুগান্তরকে বলেন, ‘আমরা আলফা আই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে। আমরা তিন লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপজিশন পার্টি পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে। আমরাও তখন নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিতে চেয়েছি।

তিন লাখ ক্যাশে ও দুই লাখ টাকার চেক। এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন। আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি, সিনেমাটি নাকি ৬ লাখ টাকায় অপজিশনকে দিয়ে দিয়েছেন। আমাদের আসতে বলে, আমাদের না জানিয়ে কেন অপজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে সৌখিন নামে একটি ছেলে। তারপর আমরা প্রতিবাদ করায় ভেতর থেকে প্রযোজক শাহরিয়ার শাকিল এসে আমাদের এক ধরনের ধাক্কা দিয়েই বের করে দেবে এমন আচরণ করেন।’ এদিকে এ বিষয়ে জানতে সিনেমার প্রযোজক ও আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে অভিযোগ প্রসঙ্গে সাকিব সৌখিন বলেন, ‘এ সিনেমা নিয়ে ঝংকার হলের সঙ্গে তেমন কিছু হয়নি। তারা সিনেমাটি নিতে এসেছে এবং বলছে পরে কিস্তিতে টাকা দেবে। কিন্তু এভাবে তো আসলে হয় না। তাই আমরা অপজিশনকে দিয়ে দিয়েছি।’ উল্লেখ্য, সিনেমাটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

শাকিব-মিমির তুফান নিয়ে প্রতারণার অভিযোগ

আপডেট সময় ১২:৪৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪