ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

নিয়ম-নীতি মেনে ব্যবসা করলে সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে।

তিনি বলেন, সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি-নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করে। নিয়ম-নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে।

নিজ জেলা পাবনায় ৪ দিনের সরকারি সফরের তৃতীয় দিন মঙ্গলবার দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মতবিনিময়কালে পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ব্যবসায়ীরা নিয়ম-নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার ইতোমধ্যে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা করেন, এ বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

রাষ্ট্রপতি পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে এসব কাজে লাগাতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহবান জানান। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেওয়ারও আহবান জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির সচিব, পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ৯ জুন ৪ দিনের সফরে পাবনায় আসেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি তার চতুর্থবার নিজ জেলায় সফর। সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক সামাজিক কর্মসূচিতে যোগ দেন। বুধবার দুপুরে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

নিয়ম-নীতি মেনে ব্যবসা করলে সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে: রাষ্ট্রপতি

আপডেট সময় ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪