ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ২৮ বিজিপি সদস্য

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপির আরও ২৮ জন সশস্ত্র সদস্য। পরে সাবরাং বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেন।

মঙ্গলবার ভোরে নাফ নদীর আঁচারবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের আশ্রয় নেওয়ার কথা নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

আদনান চৌধুরী বলেন, মঙ্গলবার ভোরে একটি কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির অন্তত ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। এ সময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, ভোরে নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসেন। পরে বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যকে হেফাজতে নিয়েছেন।

এ ব্যাপারে বিজিবিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে চাইলে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে বলে জানান এক কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি

টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ২৮ বিজিপি সদস্য

আপডেট সময় ১১:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪