ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

এক্সপ্রেস হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাইপবোঝাই একটি পিকআপের পেছনে চিনিবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপচালক ও ট্রাকচালক দুজনেই নিহত হয়েছেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে।

পুলিশ জানায়, রোববার সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের হাজী শরীয়াতুল্লাহ সেতুসংলগ্ন এলাকায় পাইপবোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি চিনিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) ও পিকআপচালক মো. রায়হান (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে ও নিহত রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে রেখেছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

এক্সপ্রেস হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, ২ চালক নিহত

আপডেট সময় ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪