ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩, চালকের দেহ থেকে মাথা আলাদা

oplus_0

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাসটি প্রাইভেটকারের ওপর দিয়ে চলে যায়। এতে দেহ থেকে মাথা ছিঁড়ে যায় প্রাইভেটকার চালকের।

রোববার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতাল প্রেরণ করে।

জানা গেছে, ডুমুরিয়ার মেছাঘোনা নামক স্থানে রোববার দুপুর ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসটি প্রাইভটকারের ওপর দিয়ে অতিক্রম করায় প্রাইভেটকারে থাকা ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় হাফিজুর রহমান বলেন, দুপুরে বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি প্রাইভেটে থাকা ৩ জনই ঘটনাস্থলে মারা গেছেন। প্রাইভেটকার চালকের মাথা ছিঁড়ে শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে।

থানা পুলিশের এসআই নিয়াজ উদ্দিন জানান, পাটকেলঘাটা এলাকার ডা. মোহন লাল ঘোষসহ ৩ জন নিহত হয়েছেন। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩, চালকের দেহ থেকে মাথা আলাদা

আপডেট সময় ১১:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪