ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

সুর পাল্টালেন ডিপজল, যা বললেন নিপুণ

প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কিছুদিন আগেও দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে ছিলেন। শুধু তাই নয়, আন্দোলনের ঘোষণা দিয়ে বলেছিলেন, হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব।

তবে মাস তিনেক না ঘুরতেই ভোল পাল্টালেন ডিপজল। অবস্থান নিলেন হিন্দি সিনেমার পক্ষে। জানালেন, হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই।
সম্প্রতি রাজধানীর নয়া পল্টনের একটি হোটেলে প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব মতামত দেন ডিপজল।

হিন্দি সিনেমার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একইসঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই।’

এদিকে ডিপজলের হিন্দি সিনেমার পক্ষে অবস্থান নেওয়ায় বেশ খুশি চিত্রনায়িকা নিপুণ আক্তার। নিজের জন্মদিনে ডিপজলের এমন মন্তব্য শেয়ার করে নিপুণ ফেসবুকে লিখেন, ‘আমার জন্মদিনের উপহার! সেক্রেটারি থাকাকালীন আমি আমাদের সিনেমা হল বাঁচাতে হিন্দি সিনেমার প্রস্তাব দিয়েছিলাম।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

সুর পাল্টালেন ডিপজল, যা বললেন নিপুণ

আপডেট সময় ১০:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪