ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী

ট্রাক থেকে লাফ বঙ্গবন্ধু টানেলের ভেতর গরুর দৌড়!

Oplus_131072

চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের ভেতর একটি গরুকে দৌড়াতে দেখা গেছে। শুক্রবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। শনিবার এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে টানেল পার হওয়ার সময় গরুবোঝাই ট্রাক থেকে একটি গরু লাফ দিয়ে নেমে পড়ে। গরুটি টানেলের ভেতর দৌড়াতে থাকে। পরে নিরাপত্তা কর্মীরা গরুটিকে আটক করে গাড়িতে তুলে দেয়। এ সময় পাশ দিয়ে যাওয়া গাড়ি থেকে অনেকেই সেই দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দিলে সেটি ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাতে টানেল পার হওয়ার সময় একটি কালো রঙের মাঝারি সাইজের গরু দৌড়ে পার হতে দেখা যায়। এ সময় টানেলে চলাচলরহ গাড়িগুলো বেকায়দায় পড়ে যায়। গরুটি যাতে আহত না হয় গাড়িগুলো গতি কমিয়ে আনে।

টানেলের টোল প্লাজার কর্মকর্তা বেলালুর রহমান বলেন, গরুবোঝাই গাড়ি থেকে নেমে যাওয়া গরুটিতে আটক করে নিরাপত্তাকর্মীরা গাড়িতে তুলে দিয়েছে। দড়ি না থাকায় গরুটিতে আটক করতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। তবে গাড়িবোঝাই ছাড়া টানেলে গরু প্রবেশের কোনো সুযোগ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি

ট্রাক থেকে লাফ বঙ্গবন্ধু টানেলের ভেতর গরুর দৌড়!

আপডেট সময় ১২:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪