ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

মিমকে জড়িয়ে ধরে পরীমনি বললেন, ‘সবকিছুর জন্য সরি’

বিদ্যা সিনহা মিম আর পরীমনির বিবাদের কথা কে না জানে! স্বামী শরিফুলের রাজকে কেন্দ্র করে মিমের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছিল পরীমনির। সামাজিক যোগাযোগমাধ্যমে মিমকে বহু কটুকথা শুনিয়েছেন। কিন্তু সেসব এখন অতীত। সম্প্রতি এক অনুষ্ঠানে বুকে টেনে নিয়েছেন মিমকে। আগের সব মনোমালিন্যের জন্য বলেছেন ‘সরি’।

শুক্রবার (৭ জুন) ‘ঢাকা ফ্যাশন ডে’র মঞ্চে মিম-পরীমনির বিভেদ ঘুচেছে। পরীমনির সঙ্গে নতুন করে সখ্যতার বিষয়টি জানিয়ে মিম গণমাধ্যমকে বলেন, ‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ‘এই তুমি আমার ওপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রেখো না। ওসব ভুলে যাও।’ এ ধরনের নানা কথা বলতে থাকেন।

এরপর আরও অন্তত দুইবার তাকে সরি বলে জড়িয়ে ধরেন পরীমনি।

পরীমনি জড়িয়ে ধরে কী বলেছেন- সেটি জানাতে গিয়ে মিম বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাস না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

পরীমনিকে ক্ষমা করে দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষমাত্রই তো ভুল হয়, আমার আর কী করার আছে। ক্ষমা করে দিয়েছি।’

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে ‘ঢাকা ফ্যাশন ডে’-এর মঞ্চে মিম, পরীমনিসহ উপস্থিত ছিলেন শোবিজ জগতের অনেক তারকারা। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাকিব খান, পূজা চেরী, সাবিলা নূরসহ আরো অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

মিমকে জড়িয়ে ধরে পরীমনি বললেন, ‘সবকিছুর জন্য সরি’

আপডেট সময় ১১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪