ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা

ছাগলে কলাগাছ খাওয়ায় জামাইকে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাবিব সরদার অভিযুক্ত সিরাজ সরদারের ভাইজি জামাই।

বৃহস্পতিবার রাতে চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব সরদার দাসপাড়া গ্রামের মকছেদ সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খায়। এ নিযে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এ সময় হাবিব সরদারের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে হাবিবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

ছাগলে কলাগাছ খাওয়ায় জামাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪