ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ছাগলে কলাগাছ খাওয়ায় জামাইকে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাবিব সরদার অভিযুক্ত সিরাজ সরদারের ভাইজি জামাই।

বৃহস্পতিবার রাতে চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব সরদার দাসপাড়া গ্রামের মকছেদ সরদারের ছেলে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খায়। এ নিযে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এ সময় হাবিব সরদারের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে হাবিবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে হত্যাকাণ্ডের পেছনে আর কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ছাগলে কলাগাছ খাওয়ায় জামাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪