ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

ফায়ার ফাইটারদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত ফায়ার ফাইটার ও ড্রাইভারদের শৃঙ্খলার মান ধরে রেখে দেশের সেবা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে প্রশিক্ষণ শেষ করা ৬৩তম ব্যাচের ফায়ার ফাইটার, ১ম ব্যাচের নারী ফায়ার ফাইটার ও ৫৩তম ব্যাচের ড্রাইভারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

১ম ব্যাচের নারী ফায়ার ফাইটারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন নেভানোর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ার ফাইটার’ করেছি। প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে আপনাদের ১৫ জনকে নারী ফায়ার ফাইটার হিসাবে নিয়োগ দেওয়া হয়। আশা করি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে আপনারাও সাফল্যের স্বাক্ষর রাখবেন।

প্রশিক্ষণে শ্রেষ্ঠ হওয়া তিনজনকে চৌকস পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ পরিচালক, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, নবীন ফায়ার ফাইটারদের অভিভাবকরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফায়ার ফাইটারদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৯:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪