ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুর রহিম নামে একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন, রূপগঞ্জের সুরিয়াব এলাকার মো. মোস্তফা মিয়ার মেয়ে ফাতেমাকে (১৯) মাইলাব এলাকার মো. আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম বিয়ে করেন। বিয়ের পর ২০১৮ সালের ৫ নভেম্বর দুপুরে যৌতুকের এক লাখ টাকার জন্য ফাতেমাকে মারধর করে হত্যা করেন। এ ঘটনায় নিহত ফাতেমার বাবা মোস্তফা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত মামলার বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪