সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ

চলতি মাসে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস

চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আগেই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আভাস দিয়েছিল তারা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে ইতোমধ্যেই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আরেকটি লঘুচাপ আগামী ১৬-১৭ নভেম্বর তৈরি হতে পারে। তবে লঘুচাপ ঝড়ে রূপ নেবে কি না সে বিষয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া অফিস। শনিবার (১২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। যার ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মো. শাহীনুল ইসলাম বলেন, এই মাসে তেমন শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। শীত মূলত ডিসেম্বরে পড়া শুরু হবে। শীত না পড়লেও ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

চলতি মাসে আরও একটি লঘুচাপ সৃষ্টির আভাস

আপডেট সময় ১২:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২