সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

উ. কোরিয়ার খারাপ ‘প্রবণতা’ রুখতে জিনপিংয়ের দ্বারস্থ হবেন বাইডেন

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি নানা পদক্ষেপে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েই চলেছে। এছাড়া উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নিয়ন্ত্রণহীন নানা বক্তব্যেও উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই।

এই পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে বশে রাখতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে পিয়ংইয়ংয়ের অস্ত্র তৈরির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শনিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি বলছে, বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আগামী সোমবার বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের আগে শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন- আসন্ন বৈঠকে বাইডেন শিকে বলবেন, ‘উত্তর কোরিয়ার সবচেয়ে খারাপ প্রবণতা রোধে চীনকে গঠনমূলক ভূমিকা পালনে কাজ করা উচিত’।

প্রেসিডেন্ট বাইডেন শি জিনপিংকে আরও বলবেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ যদি ‘এই ভাবে চলতেই থাকে তবে এর অর্থ এই অঞ্চলে আমেরিকান সামরিক এবং নিরাপত্তা উপস্থিতি আরও বৃদ্ধি করা হবে।’

আর বাইডেনের দৃষ্টিভঙ্গি হলো, ‘উত্তর কোরিয়া কেবল যুক্তরাষ্ট্রের জন্য নয়, কেবল (দক্ষিণ কোরিয়া) এবং জাপানের জন্য নয় বরং সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির সৃষ্টি করছে।’

সুলিভান বলেন, এই পরিস্থিতিতে চীন উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়াতে চায় কি না তা অবশ্যই তাদের (বেইজিংয়ের) ব্যাপার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

উ. কোরিয়ার খারাপ ‘প্রবণতা’ রুখতে জিনপিংয়ের দ্বারস্থ হবেন বাইডেন

আপডেট সময় ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২