ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডিএমপি সদস্যদের অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদবীর ৪০০ জন সদস্যদের নিয়ে অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম (বার)।

কর্মশালায় আগুন লাগার কারণ ও আগুনের ধরণ অনুযায়ী অগ্নিনির্বাপনের সরঞ্জাম ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম। কোথাও আগুন লাগলে সেটি কীভাবে দ্রুত নেভাতে হয় সে বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা পিপিএম-সেবাসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব মোটরযানের জন্য সতর্কবার্তা

ডিএমপি সদস্যদের অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪