ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

স্থায়ী জামিন চাইলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার স্থায়ী জামিন চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ড. ইউনূস জামিন নিতে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আপিল মামলায় বিবাদীর উপস্থিত থাকার বিষয়টি আইনে বাধ্যবাধকতা নেই। প্রতিমাসে মামলার ধার্য তারিখে ড. ইউনূস সাহেবকে উপস্থিত থাকতে হচ্ছে। এতে তিনি বহু আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে পারছেন না। সে কারণে আমরা আজ তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছি।

গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই শেষ হয় তার জামিনের সময়কাল। সে কারণে নতুন করে জামিন নিতে আজ ফের শ্রম আপিল ট্রাইব্যুনাল এসেছিলেন ড. ইউনূস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থায়ী জামিন চাইলেন ড. ইউনূস

আপডেট সময় ১২:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪