ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

অভিযোগ নিয়ে ঠেলাঠেলি বিএমইটির

প্রতিনিয়ত বিদেশে বা দেশে প্রতারণার স্বীকার হয়ে প্রবাসীরা দ্বারস্থ হন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এ বিভাগটির কাজ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগ প্রক্রিয়ার তত্ত্বাবধান, অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের অধিকতর সুযোগ সৃষ্টি করে দেশের কর্মোপযোগী জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগানো। বিভিন্নভাবে প্রতারণার স্বীকার হওয়া শ্রমিকরা বিএমইটিতে অনলাইন কিংবা সশরীরে অভিযোগ করতে পারেন।

সম্প্রতি ঢাকার কাকরাইলের জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোতে (বিএমইটি) অভিযোগ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রতারণার শিকার হওয়া প্রবাসীদের। অভিযোগ ডেস্কে বসা কর্মকর্তারা অভিযোগ না নিয়ে ভুক্তভোগীদের জেলা শহরে থাকা বিএমইটিতে অভিযোগ করতে বলছেন। অথচ ভুক্তভোগীরা চাইলে অনলাইনে, ঢাকার মূল অফিসে কিংবা জেলা শহরে থাকা বিএমইটিতে অভিযোগ করতে পারবেন। কিন্তু ঢাকার বিএমইটি অফিসে অন্য জেলার প্রবাসীদের অভিযোগ নিতে ঠেলাঠেলি করছে কর্মকর্তারা।

রবিবার (১৯ মে) ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম থেকে ১৮ যুবক অভিযোগ নিয়ে ঢাকার কাকরাইলে অবস্থিত বিএমইটিতে আসেন। বিকেল সাড়ে তিনটায় তারা অভিযোগ নিয়ে ডেস্কে যান। কিন্তু দায়িত্বরত ব্যক্তি সেই অভিযোগ না নিয়ে জেলা শহরে জমা দিতে বলেন। কিন্তু ভুক্তভোগীদের ইচ্ছে ঢাকাতেই তারা অভিযোগ দিবেন। যাতে দ্রুত অভিযোগ নিষ্পত্তি হয়। কিন্তু তাদের অভিযোগ না নিয়ে জেলা শহরে ঠেলে দেয়া হচ্ছে।

এ বিষয়ে ফেনী থেকে অভিযোগ করতে আসা রায়হান দেশ রূপান্তরকে বলেন, আমিসহ ১৮ জন আজ ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম থেকে বিএমইটিতে অভিযোগ দিতে যাই। কিন্তু ডেস্কে থাকা এক ভদ্রলোক আমাদের অভিযোগ না নিয়ে জেলায় দিতে বলেন। কিন্তু আমরা ঢাকাতেই অভিযোগ দিতে চাই। পরে তিনি বসতে বলেন। প্রায় ১ ঘণ্টা বসে থাকার পর ফের তার কাছে গেলে তিনি একই কথা বলেন।’

তিনি আরও বলেন, পরে বিএমইটির অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (কর্মসংস্থান) উপসচিব মোহাম্মদ আবদুল হাই স্যার বিষয়টি জানতে পেরে ডেস্কে ফোন দিয়ে অভিযোগ নিতে বলেন। তার কথার পরেও ওই কর্মকর্তা অভিযোগ নিতে গড়িমসি করে। প্রায় দুই ঘণ্টা পর তিনি অভিযোগ জমা নেন। এরকম হলে আমরা কোথায় গিয়ে সহায়তা পাবো।’

এসব বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (কর্মসংস্থান) উপসচিব মোহাম্মদ আবদুল হাই দেশ রূপান্তরকে বলেন, ‘ভুক্তভোগী প্রবাসীরা যেখানে ইচ্ছে অভিযোগ জমা দিতে পারেন। সেটা জেলা হোক কিংবা ঢাকা অফিসে হোক। আজ এরকম একটা ঘটনা ঘটেছে। পরে আমি অভিযোগ নিতে বলেছি এবং অভিযোগ নিয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

অভিযোগ নিয়ে ঠেলাঠেলি বিএমইটির

আপডেট সময় ১২:৫০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪