সংবাদ শিরোনাম ::
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

লাইটারেজ শ্রমিক ধর্মঘট, চট্টগ্রাম থেকে নৌপথে বন্ধ পণ্য পরিবহন

চট্টগ্রাম বন্দরের চরপাড়ায় শ্রমিকদের মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণসহ পাঁচ দফা দাবিতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন লাইটারেজ শ্রমিকরা। এর ফলে বন্দর থেকে নৌপথে সারাদেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ‘সর্বস্তরের নৌযান শ্রমিকবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।

পাঁচ দফা দাবি হচ্ছে- চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণ, পতেঙ্গা থানার ওসির অপসারণ, চরপাড়া ঘাটের ইজারা বাতিল, সাঙ্গু নদীর মুখ খনন এবং লোড ও খালি লাইটার জাহাজ বহিঃনোঙরে সার্ভে করা।

এ বিষয়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ফেডারেশনের সভাপতি নবী আলম জাগো নিউজকে বলেন, লোড আনলোডের অপেক্ষমাণ লাইটারেজগুলো আগে কর্ণফুলী নদীর উজানে রাখা হতো। পরে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনায় গত দেড় বছর ধরে সরিয়ে জাহাজগুলো পতেঙ্গা সৈকতের সামনে বহিঃনোঙরের কাছে রাখা হয়। তখন থেকে শ্রমিকদের ওঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষ চরপাড়া ঘাট নির্মাণ করে দেয়। অতি সম্প্রতি চরপাড়া ঘাট ইজারা দেওয়া হয়। ঘাট ইজারা দেওয়ার পর থেকে অন্যায্য বেশি টাকা আদায় করা নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের উপর হামলা ও লাঞ্ছিত করা হচ্ছিল। এরপর শ্রমিকরা পতেঙ্গা সৈকত এলাকা সংলগ্ন চায়নিজ ঘাট ব্যবহার শুরু করে।

তিনি বলেন, শ্রমিক হামলার ঘটনায় আমরা পতেঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ প্রথমে অভিযোগই নিতে চায়নি। পরে নিলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু একদিন আগে বন্দর কর্তৃপক্ষ চায়নিজ ঘাটটি উচ্ছেদ করে দেয়। চায়নিজ ঘাট উচ্ছেদ করায় শ্রমিকরা বাজার করার জন্যও নামতে পারেনি। তাই শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

লাইটারেজ শ্রমিক ধর্মঘট, চট্টগ্রাম থেকে নৌপথে বন্ধ পণ্য পরিবহন

আপডেট সময় ০২:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২