ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক আজ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা

রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

সোমবার সকাল ১০টার আগে রামপুরা এলাকায় অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশার চালকরা। তারা রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে সড়কটির দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট।

রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান জানান, সকালে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভের কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। উপায় না পেয়ে অনেকে পায়ে হেঁটে আবার কেউ কেউ বিকল্প উপায়ে তাদের গন্তব্যস্থলে যান।

একই দাবিতে রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। এসময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪