ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উৎসাহিত নয়!

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উৎসাহিত নয়, তাকে নিয়ে আওয়ামী লীগ উৎসাহিত’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও‌ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার’ দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, ‘কোথায় লু (যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু), কোথায় আপনি, কোথায় আমেরিকা- এই বিষয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপি বিশ্বাস করে দল। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাব। লু নিয়ে এত উৎসাহিত আমরা নই, লুকে নিয়ে উৎসাহিত আওয়ামী লীগ। লু কী বার্তা নিয়ে আসছেন, সেটা আপনারা জানেন- আমাদের জানার কথা নয়। কারণ, অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন।’

‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এটি অবৈধ সরকার। তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই’ বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি উৎসাহিত নয়!

আপডেট সময় ০৬:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪