ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভারতীয় পণ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার দাবি বিএনপি নেতার

‘ভারতীয় পণ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার’ দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও‌ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার’ দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম ওই অবস্থান কর্মসূচির আয়োজন করে।

ফারুক বলেন, ‘ভারতীয় পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। সীমান্ত বন্ধ করে অবৈধভাবে আসা ভারতীয় পণ্য বন্ধ করতে হবে। যেগুলো আমদানি করা হয়, সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে হবে। ইসলামাবাদের জিঞ্জির ভেঙেছি দিল্লির শাসন গ্রহণ করার জন্য নয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারত আমাদের বন্ধু আমরা অস্বীকার করি না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। কিন্তু সেই ভারতে আজকে অবৈধভাবে বিষ প্রয়োগকৃত জিনিসপত্র এদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে, তার খবর কি এই সরকার রাখে? রাখে না। এই সরকার খবর রাখে শুধু খালেদা জিয়াকে কতদিন জেলখানায় রাখতে হবে, খালেদা জিয়ার বিরুদ্ধে যে অসত্য মামলা, সেই মামলায় কিভাবে সাজা দেওয়া যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কতদিন জেলে রাখা যায়, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে দমন করা যায়, কিভাবে লুট করা যায়। এই সরকার মানুষের খবর রাখে না।’

ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবি এম ফারুকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সেলিম। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারতীয় পণ্য পরীক্ষা ছাড়া দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার দাবি বিএনপি নেতার

আপডেট সময় ০৫:২৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪