সংবাদ শিরোনাম ::
অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

চীনা নাগরিক আহত, কাশিমপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা আট লক্ষ টাকার নগদ অর্থ এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

বাড়ির মালিক মিয়ন জানান, সোমবার রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত মুখ বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লক্ষ টাকা নিয়ে গেছে তারা।

তিনি আরও জানান, ডাকাতরা পরে আমাকে আমার ফ্লাটের নিচতলায় থাকা একজন চীনা নাগরিকের রুমে নিয়ে যায়, সেখানে সে দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এ সময় চীনা নাগরিক লুটিয়ে পড়লে তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।

চীনা নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান বাড়ির মালিক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন।

তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে এ সময় পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি

চীনা নাগরিক আহত, কাশিমপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

আপডেট সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪