ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে কিশোর আটক, পালাল দুই সহযোগী কুমিল্লায় হামলায় মা ও ৮ মাসের ভাতিজি খুন, আহত ভাবি নওগাঁর মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ২ জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

চীনা নাগরিক আহত, কাশিমপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

গাজীপুরের কাশিমপুরে বাড়ীর মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে মাধবপুর এলাকার মিয়াজুদ্দিন মিয়নের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা আট লক্ষ টাকার নগদ অর্থ এবং কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

বাড়ির মালিক মিয়ন জানান, সোমবার রাতে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত মুখ বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ আট লক্ষ টাকা নিয়ে গেছে তারা।

তিনি আরও জানান, ডাকাতরা পরে আমাকে আমার ফ্লাটের নিচতলায় থাকা একজন চীনা নাগরিকের রুমে নিয়ে যায়, সেখানে সে দরজা না খুলতে চাইলে লক ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এ সময় চীনা নাগরিক লুটিয়ে পড়লে তার ঘর তছনছ করে তারা পালিয়ে যায়।

চীনা নাগরিকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান বাড়ির মালিক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনারসহ ডিবির একটি তদন্তদল ঘটনা স্থল পরিদর্শন করেন।

তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে এ সময় পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে কিশোর আটক, পালাল দুই সহযোগী

চীনা নাগরিক আহত, কাশিমপুরে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

আপডেট সময় ০৪:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪