ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনার নির্দেশঃ প্রধানমন্ত্রী

সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছাতক সিমেন্ট কারখানাসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভূক্তি করা যায় কিনা সে বিষয়ে অর্থ বিভাগ ব্যবস্থা নেবেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিং এ এসব তথ্য জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।

ব্রিফিং এ পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (অব.), পরিকল্পনা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুজ্জামান সরকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

একনেক বৈঠকে খুলনা মেডিকেল কলেজ প্রকল্প থেকে ‘শেখ হাসিনা’ নামটি বাদ দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে উপস্থিত সবার অনুরোধে এই প্রকল্প তার নামটি থাকলেও আগামীতে কোন প্রকল্পে নিজের নাম না দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল না করে ওই টাকা অন্য কোন স্থানে ব্যয় করতেও বলেছেন প্রধানমন্ত্রী।

এছাড়া আগামীতে যেকোন ব্রীজ নির্মাণে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে বলেছেন, নদীর পানি প্রবাহ যাতে নষ্ট না হয় এবং ব্রীজের উচ্চতা ঠিক রাখতে হবে। এছাড়া একটি প্রকল্পের নামের সঙ্গে চায়না এইড কথাটি উল্লেখ আছে। তাই এ নিয়ে সংশ্লিষ্ট উন্নয়নসহযোগীর সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনার নির্দেশঃ প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪