সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার আড়াইহাজার ঢাকা সিলেট মহাসড়ক থেকে শুরু করে রসুলপুর বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ৭ জানুয়ারির ডামি জাতীয় নির্বাচনের মতো আরেকটি ডামি উপজেলা নির্বাচন করছে সরকার। এটি জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, ডামি উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় উপজেলার প্রথম ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি। বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকারের প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন- আড়াইহাজার থানা বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন শামীম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকো, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মো. শাহেদুর, মাওলানা নাসির, মো. কবীর মেম্বার, হানিফ, ইসমাইল, শাহআলম, মো. শাজাহান, সোহেল, আশরাফুল, হেলাল, হাসান আলী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় ০১:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪