ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের দুল্লাই ব্র্রিজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
শুক্রবার রাতে সরাইল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ এমরানুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব আ.স.ম আতিকুর রহমানের নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের, এসআই (নিঃ) মোঃ জয়নাল আবেদীন-২, এ এসআই (নিঃ) রুবেল আখন, এএসআই (নিঃ) শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে সরাইল থানাধীন কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি সাকিনস্থ সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের দুল্লাই ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করিয়া অবস্থান করাকালে তাদেরকে আটক করা হয়।
শাহাগীর মৃধা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। 




















