ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তুফানের পোস্টার প্রকাশ , শাকিবকে রাফির অগ্রিম শুভেচ্ছা

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির প্রথম সিনেমা তুফানের নতুন পোস্টার প্রকাশ পেলো। বুধবার বিকেলে রায়হান রাফি পোস্টারটি তার ফেসবুক আইডি থেকে প্রকাশ করে শাকিব খানকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টারে সাদা কালো রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। সেই পোস্টারে শাকিব খানকে দেখা গেছে মুখে সিগারেট নিয়ে অ্যাকশন মুডে চেয়ারে বসে আছেন। পাশেই রাখা এক বন্দুক বাংলাদেশ ও ভারতের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করবে বিগ বাজেটের এ সিনেমাটি। এতে শাকিবের সঙ্গে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। এছাড়া শোনা যাচ্ছে চমক হিসেবে এ সিনেমার ভিলেন হবেন যিশু সেনগুপ্ত। তবে সিনেমাটির শুটিং কখন কবে কোথায় হবে সেসব কিছুই নিশ্চিত না। যদিও ঘোষণা এসেছে কোরবানি ঈদেই সারাদেশে ছবিটি মুক্তি দেবেন রাফি। সেভাবেই পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুফানের পোস্টার প্রকাশ , শাকিবকে রাফির অগ্রিম শুভেচ্ছা

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪