সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বুস্টার ডোজ পেলেন ৫ কোটি ৮২ লাখ মানুষ

করোনার টিকাদান কর্মসূচির শুরু থেকে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন পাঁচ কোটি ৮২ লাখের বেশি মানুষ। মঙ্গলবার (৮ নভেম্বর) একদিনেই সারাদেশে ৪৪ হাজারেরও বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৬৮১ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১০৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ৩০৭ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫ লাখ ২২ হাজার ৮২০ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৪১০ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৪৪  হাজার ২২২ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

এদিকে, গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে এইরইমধ্যে এক কোটি ১৫ লাখ ৭৩ হাজার ১৪৯ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে ৫ লাখ ১৯ হাজার ৪৬৩ জন শিশু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বুস্টার ডোজ পেলেন ৫ কোটি ৮২ লাখ মানুষ

আপডেট সময় ১১:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২