ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বুবলী-পরীর দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন বর্ষা

একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে কয়েকদিন আগেই একটি ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ভিডিওটি প্রকাশের পরই তাকে ইঙ্গিত করে স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমণি। এর অবশ্য জবাবও দেন বুবলী। এরপর আবার পাল্টা খোঁচা দিয়ে স্ট্যাটাস দেন পরীমণি।

বুবলী-পরীমণির এই ভার্চুয়াল যুদ্ধের মধ্যেই একই দিন বিকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাস। পোস্টে এ নায়িকা লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’

সোশ্যাল মিডিয়ায় এভাবে যখন ভার্চুয়াল যুদ্ধ চলছে, সেই সময় এই ইস্যু নিয়ে কথা বললেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি কেনাকাটা করার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, প্রতিযোগিতা হলে সেটি কেবলই কাজ নিয়ে হওয়া উচিত। ব্যক্তিচর্চায় কখনো সম্মান আসে না। বরং এতে আরও হিংসা-বিদ্বেষ তৈরি হয়।

বুবলী-পরীর মধ্যকার চর্চার ব্যাপারে জানতে চাইলে নায়িকা বর্ষা বলেন, আমি আসলে এসবের মধ্যে একদমই থাকতে চাই না। কারণ, আমারও সন্তান আছে। সন্তানদের প্রসঙ্গে এভাবে কথা বলা উচিত নয়। এসব যদি ভবিষ্যতে সন্তানরা দেখে, তাহলে লজ্জা পাবে তারা। তার ভাববে, মা ও তার কলিগরা কী করতো এসব? এ জন্য এসব এড়িয়ে চলা ভালো বলে মনে করি আমি।

এছাড়া আসন্ন ঈদ প্রসঙ্গ উঠতেই বর্ষা জানান, ঈদ কিংবা যেকোনো উৎসব-আয়োজনেই নিজ হাতে সবার জন্য রান্না করতে পছন্দ করেন তিনি। স্বামী অনন্ত জলিল তার রান্না পায়েস খেতে ভীষণ পছন্দ করেন। এ জন্য পায়েসই বেশি রান্না করা হয়। আর এবারের ঈদে পরিবার নিয়ে তুরস্ক পাড়ি জমাবেন। সেখানে ছুটি কাটাবেন এবং একই সঙ্গে সিনেমার কাজ করবেন বলেও জানান এ অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বুবলী-পরীর দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন বর্ষা

আপডেট সময় ০১:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪