ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পার্থসারথি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন

না ফেরার দেশে পাড়ি জমালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেব। শুক্রবার (২২ মার্চ) কলকাতার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

অনেকদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। ফুসফুসে সংক্রমণ ছিল তার। এর পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়েছিল। অভিনেতার বুকে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। গত ৪৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

জানা গেছে, পার্থসারথি গত ৯ ফেব্রুয়ারি থেকে বাঙুর হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান এই অভিনেতা।শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। এ অভিনেতা সংগঠনটির সহসভাপতি ছিলেন।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়— আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের সহ-সভাপতি পার্থসারথি দেব শুক্রবার (২২ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকালমৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছে ফোরাম।শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির মরদেহ নিয়ে যাওয়া হবে। এই অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।

প্রসঙ্গত, ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘প্রেম আমার’ ‘লাঠি’,-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ হয় তার। এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন পার্থসারথি দেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পার্থসারথি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন

আপডেট সময় ০১:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪