ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

এবার ‘কালো চশমা’ পরে নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের প্রতিবাদ

দুর্নীতিবিরোধী শপথ পাঠ, মোমবাতি প্রজ্বলন, দড়িতে মুলা ঝুলানো, পিএসসির সামনে পরিষ্কার অভিযান ও সাদা মুখোশ পরে আন্দোলনের পর এবার ‌‘কালো চশমা’ পরে আন্দোলন করছেন ৪০ তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। ৬ দফা দাবি নিয়ে টানা ৯ম দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা । তবে দীর্ঘদিন আন্দোলন অব্যাহত থাকার পরেও পিএসসির নিরবতায় ‘চোখে কালো চশমা’ দিয়ে বসে থাকার শামিল বলে মনে করছেন আন্দোলনকারীরা। 

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে সরকারি কর্ম-কমিশন (পিএসসি) গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মধ্যে দিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী কয়েকজনের সঙ্গে ঢাকা পোস্টের কথা হলে তারা জানান, আমরা লাগাতার ৯ দিন ধরে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত পিএসসির কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা মুখে কুলুপ এঁটে বসে আছে। আমাদের আন্দোলন বা দাবি নিয়ে যেন তাদের মাথা ব্যথা নেই। পিএসসি সবকিছু জেনেও চোখে কালো চশমা দিয়ে বসে আছে। সুতরাং পিএসসির এই উদাসীনতা বুঝাতেই ‘কালো চশমা’ পরে আজ আমরা মাঠে নেমেছি।

তারা জানান, পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও কিভাবে বিধির দোহাই দেয় আমরা বুঝতে পারছি না। এখানে অনেকেই এক মাসের কোলের বাচ্চা নিয়েও আন্দোলনে এসেছেন দাবি আদায় করতে অথচ পিএসসির দায়িত্বশীলরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। একটি স্বাধীন দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের এমন আচরণ আমাদের ভাবিয়ে তুলছে।

এ সময় আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা- ‘আমার বোন রাস্তায় কেনো পিএসসি জবাব চাই, মেধাবীরা রাস্তায় কেনো পিএসসি জবাব চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দাবি মোদের একটাই, নন- ক্যাডার নিয়োগ চাই, দাবি  মোদের একটাই পূর্বের নিয়ম বহাল চাই, অনৈতিক সিদ্ধান্ত মানি না- মানবো না, বঙ্গবন্ধুর বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের হাতিয়ার- গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি স্লোগানে মিছিল করেন।

এদিকে গত (৩১ অক্টোবর) পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অফিস শেষ করে বের হলে আন্দোলনকারীরা তার গাড়ি অবরুদ্ধ করে শুয়ে পড়েন। পরে আন্দোলন সমন্বয়কদের সিদ্ধান্তে চেয়ারম্যানের গাড়ি বের হতে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

এবার ‘কালো চশমা’ পরে নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের প্রতিবাদ

আপডেট সময় ০৪:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২