ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

হারানো সম্মানটা সবাই যেন আবার ফিরে পাই: শাহনুর

  • সুমনসেন
  • আপডেট সময় ০৬:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৭৬৬ বার পড়া হয়েছে

শিল্পী সমিতিন নির্বাচন নিয়ে নানান নাটকীয়তা এর ভেতরে চোখে পড়ছে। পুরনো কমিটি ত্যাগ করছেন কেউ কেউ। নতুন কমিটি সাজানোর জন্য সভাপতি খুঁজছেন কেউ। এই নাটকীয়তার ভেতরে অভিনেতা নানা শাহর পর অনেকটা আক্ষেপ নিয়েই নিপুণ আক্তারের প্যানেল ছাড়লেন তারই কাছের মানুষ চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূর। যুক্ত হয়েছেন নতুন প্যানেলে। যে প্যানেলে রয়েছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেনের মতো জনপ্রিয় অভিনেতা। অনেকটা আক্ষেপ নিয়েই ওই প্যানেল থেকে বেরিয়ে এলেন নিপুণের কাছের এই মানুষটি। শাহনূর বলেন, সাংগঠনিক সম্পাদক হওয়া সত্ত্বেও দুই বছর সমিতির মিটিং ছাড়া আমাকে ডাকেনি এবং কিছুতে রাখেনি। সবকিছু থেকে আমাকে দূরে রাখা হয়েছে। শিল্পীদের প্রাপ্য সম্মান চাই। গত দুই বছরে আমরা শিল্পীরা যে, সম্মান হারিয়েছি তা ফিরিয়ে আনতে কাজ করতে চাই। যার কারণে এই প্যানেলে আসা। ওই কমিটি থেকে দুই বছর তেমন কিছুই করতে পারিনি। এই কমিটিতে থেকে একসঙ্গে সবাই মিলে কাজ করব। যোগ করে তিনি আরও বলেন, আমাদের শিল্পীদের মধ্যে বিভাজন চাই না। বিগত নির্বাচনের পরের দিন সবকিছু ভুলে যেতাম যে, আমরা কাকে ভোট দিয়েছি। এবারও আমরা সেটাই চাই। আমরা শিল্পীদের নিয়ে বিরূপ মন্তব্য করতে চাই না। আমাদের হারানো সম্মানটা সবাই যেন আবার ফিরে পাই। ডিপজলের প্রশংসা করে শাহনূর বলেন, তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। তিনি ভীষণ সাংগঠনিক মানুষ। সেটি সবাই জানে। এটা মাথায় রেখে যোগ্য নেতা নির্বাচিত করতে হবে। আমরা সবসময় শিল্পীদের সঙ্গে আছি। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর।এ পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। সমপ্রতি ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং শেষ করেছেন এই নায়িকা। নতুন সিনেমার কাজ প্রসঙ্গে শাহনুর বলেন, ‘আমার মতো দীর্ঘসময় ধরে নিয়মিত কেউ কাজ করেনি। এখনও সমানভাবেই কাজ করে যাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

হারানো সম্মানটা সবাই যেন আবার ফিরে পাই: শাহনুর

আপডেট সময় ০৬:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪