ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ঘণ্টাব্যাপী বৈঠক, জি এম কাদেরের কাছে কী জানতে চাইলেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার বিকালে ঢাকার মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়েছে।

জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পিটার হাসের আমন্ত্রণে জাপার চেয়ারম্যান বিকালে মার্কিন দূতাবাসে যান। বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাপার চেয়ারম্যানের বৈঠক হয়েছে। বৈঠকে দলের চেয়ারম্যানের সঙ্গে তিনিও ছিলেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, জানতে চাইলে মাশরুর মাওলা বলেন, সংসদে বিরোধী দলের নেতা হিসেবে জি এম কাদের কতটা ভূমিকা রাখতে পারছেন, সে বিষয়ে পিটার হাস জানতে চেয়েছেন।

জবাবে জি এম কাদের বলেছেন, তারা বিরোধী দলের ভূমিকা রাখার চেষ্টা করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ঘণ্টাব্যাপী বৈঠক, জি এম কাদেরের কাছে কী জানতে চাইলেন পিটার হাস

আপডেট সময় ১২:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪