ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

অভিনেত্রী পপির বাবা আর নেই

ঢাকাই ছবির একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে না ফেরার দেশে চলে গেছেন পপির বাবা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই নায়িকার ভাই সামির।

তিনি জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে বাবা দুনিয়ার মায়া ত্যাগ করেন। তার মরদেহ ঢাকা থেকে খুলনায় নিয়ে যাওয়া হবে। জানাজা নামাজ শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

জানা গেছে, কয়েক বছর ধরেই পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হসপিটালাইজড ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে।

দর্শকপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘ তিন বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে ফেলেন। শুরু দিকে তার অনুপস্থিতিকে খুব স্বাভাবিক মনে করেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। কিন্তু সময় যত যেতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

অভিনেত্রী পপির বাবা আর নেই

আপডেট সময় ১০:১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪