ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ পুনঃভর্তির বদলে ‘সেশন চার্জ’, বাড়তি ফি নিয়ে বিপাকে অভিভাবকরা শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী

তানজানিয়ায় লেকে প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। রোববার (৬ নভেম্বর) বুকোবা অঞ্চলের ভিক্টোরিয়া লেকে প্লেনটি আছড়ে পড়লে প্রানহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়ার বরাত দিয়ে সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রোববারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে মাজালিওয়া সাংবাদিকদের বলেন, ‘সকল তানজানিয়াবাসী এই ১৯ জনের মৃত্যুতে শোকাহত… যারা বিমান দুর্ঘটনায় তাদের জীবন হারিয়েছে।’ আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন।

তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা প্রেসিশন এয়ার জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকারীদের পাঠিয়েছে। এছাড়া কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পগালে সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি।’ তিনি জানান, ‘যখন বিমানটি প্রায় ১০০ মিটার ওপরে ছিল, তখন এটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এসময় বৃষ্টি হচ্ছিল এবং বিমানটি পানিতে তলিয়ে যায়। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

তানজানিয়ায় লেকে প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯

আপডেট সময় ১০:১৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২