ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন

অর্থনৈতিক সংকট কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অভ্যন্তরে নিত্যপণ্যসহ সব ধরনের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। ধান, চালসহ বিশেষ করে মৌলিক জিনিস যেগুলো বাঁচার জন্য দরকার সেগুলোর উৎপাদন বাড়াতে পারলেই অনেক সমস্যার সমাধান হবে। অর্থনৈতিক সংকট লাঘবে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।

রোববার (৬ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা হাজী আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলার পরিষদের  ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

এম এ মান্নান বলেন, বাংলাদেশে ডলারের কোনো সংকট নেই, বরং টাকার সংকট আছে। আমাদের দেশের উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে টাকা আসে। তাই উৎপাদন বাড়লেই সেই উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে টাকার পরিমাণ বাড়াতে হবে। আর টাকার পরিমাণ বাড়লেই সরকার কর বেশি পাবে, দেশের মানুষ ভালো থাকবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।

সবাইকে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যে যত পরিশ্রম করবে সেই তত বেশি লাভবান হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি

অর্থনৈতিক সংকট কাটাতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর বিকল্প নেই

আপডেট সময় ০৯:৪৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২