ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

ডেঙ্গু নির্মূলে সেনাবাহিনীর অভিযান শুরু

রাজধানীর ঢাকাসহ দেশের সব সেনানিবাসে ডেঙ্গু নির্মূলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (৬ নভেম্বর) ঢাকা সেনানিবাসে ‌‘সেনানিবাসসমূহে ডেঙ্গু নির্মূল অভিযান- ২০২২ উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধানের পত্নী নুরজাহান আহমেদ। রোববার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলের উদ্দেশে বলেন, সচেতনতার অভাবেই আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ এবং মৃত্যু ঝুঁকি বাড়ছে। তিনি ঢাকাসহ সব সেনানিবাসে ডেঙ্গু নির্মূলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন এবং সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠান, বাসস্থান/আবাসিক এলাকা এবং দায়িত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদার ও গতিশীল করতে অনুপ্রাণিত করেন।

পরে সেনাপ্রধান সস্ত্রীক ডেঙ্গু মশার সম্ভাব্য উৎপত্তিস্থল এবং মশক নিধনকারী বিভিন্ন কীটনাশক এবং যন্ত্রপাতি প্রদর্শনী শীর্ষক দুইটি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনীর প্রধান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডেঙ্গু সচেতনতামূলক আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আইএসপিআর আরও জানায়,  ডেঙ্গু নির্মূল অভিযান-২০২২ এ অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী

ডেঙ্গু নির্মূলে সেনাবাহিনীর অভিযান শুরু

আপডেট সময় ১০:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২