ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

মিয়ানমারের সামরিক বিমান ভারতে বিধ্বস্ত

ভারতের একটি বিমানবন্দরে অবতরণের সময় মিয়ানমারের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনাকবলিত বিমানটির নাম শানসি ওয়াই-৮। বিদ্রোহীগোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে ভারতে পালিয়ে আসা মিয়ানমারের সেনাদের দেশে ফেরত নিতে মিজোরামে এসেছিল বিমানটি।

লেংপুই বিমানবন্দরটি প্রতিকূল পরিবেশের জন্য পরিচিত। এই বন্দরে অবতরণ করতে গেলেই মঙ্গলবার রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এতে বিমানের প্রধান অংশ ফুসেলেজ দুভাগে ভাগ হয়ে যায়।

মিজোরামের ডিজিপির বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমানে ১৪ জন ছিলেন। দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। বাকি আটজন নিরাপদ আছেন। আহতদের লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই গণতন্ত্রপন্থিদের সঙ্গে সংঘর্ষ চলছে তাদের। তবে গত অক্টোবরের শেষের দিকে তিনটি জাতিগত সংখ্যালঘু বাহিনী সমন্বিত আক্রমণ শুরু করলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে জান্তা সরকার।

এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের তাড়া খেয়ে গত কয়েক দিনে মিজোরামে ঢুকে মিয়ানমারের অন্তত ৬০০ সেনা। তাদের মধ্যে প্রায় ২০০ সেনাকে সোমবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

মিয়ানমারের সামরিক বিমান ভারতে বিধ্বস্ত

আপডেট সময় ০৩:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪