ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী ছাত্রদলের রাজনীতিতে বৃহৎ পরিসরে ভূমিকা রাখতে চান জিসান

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত (৭ আগষ্ট) ২টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাকপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পশ্চিম বাকপুরা গ্রামে নিজ বাসায় মারুফ মাতুব্বর (৩৮) তার স্ত্রী শিখা বেগমকে (৩০) নিয়ে রাত্রিযাপন করছিলেন। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী মারুফের পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনার সময় মারুফের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসে। স্বজনরা তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

মারুফ মাতুব্বরের বড় ভাই রেজাউল মাতুব্বর জানান, মারুফ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মারুফ নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টসে চাকরি করত। প্রতি বৃহস্পতিবার বাড়িতে এসে আবার শনিবার সকালে চলে যায়। ভাঙ্গা থানায় বিষয়টি জানানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে শুক্রবার রাতেই ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মারুফ মাতুব্বর ঢাকায় চিকিৎসাধীন। তার স্ত্রী শিখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

আপডেট সময় ০২:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬