ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আদালতের নির্দেশে প্রথমবার ইভিএমের ভোট পুনর্গণনা করল ইসি

আদালতের নির্দেশে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের ফলাফল প্রথমবারের মতো পুনর্গণনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।

তিনি জানান, ওই নির্বাচনে ৬নং সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ওই ওয়ার্ডের ভোট পুনর্গণনার আদেশ প্রদান করেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে।

এ কমিটি গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন। এসময় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী মালামালের সিলগালা বস্তা খোলা হয়।

 ইভিএম মেশিনে অডিট কার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আদালতের নির্দেশে প্রথমবার ইভিএমের ভোট পুনর্গণনা করল ইসি

আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২