ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী

জীবন দেওয়া ছাড়া সবকিছুই করছেন কমিশনাররা: ইসি আহসান হাবিব খান।

জীবন দেওয়া ছাড়া সবকিছুই করছেন কমিশনাররা: ইসি আহসান হাবিব, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেওয়া ছাড়া সবকিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সবার সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকে।

বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং, পোলিং, সহকারী প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এখন ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলেন, আমার ভোট আগেই দেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেন, কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত ডিআইজ মো. শহিদুল্লাহ, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

জীবন দেওয়া ছাড়া সবকিছুই করছেন কমিশনাররা: ইসি আহসান হাবিব খান।

আপডেট সময় ১০:৪১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩