ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

জীবন দেওয়া ছাড়া সবকিছুই করছেন কমিশনাররা: ইসি আহসান হাবিব খান।

জীবন দেওয়া ছাড়া সবকিছুই করছেন কমিশনাররা: ইসি আহসান হাবিব, নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বয়স্ক কমিশনাররা শুধু জীবনটা দেওয়া ছাড়া সবকিছু করছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলছেন। সবার সহযোগিতায় পৃথিবীর কাছে, নিজের বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকে।

বুধবার (২৭ ডিসেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং, পোলিং, সহকারী প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এখন ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে। ছবি মিলিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে হবে। একজন ব্যক্তিও যেন না বলেন, আমার ভোট আগেই দেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব ভাগ করে নেন, কোথাও যেন জাল ভোট না দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত ডিআইজ মো. শহিদুল্লাহ, পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

জীবন দেওয়া ছাড়া সবকিছুই করছেন কমিশনাররা: ইসি আহসান হাবিব খান।

আপডেট সময় ১০:৪১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩