ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

সুচিকিৎসা নিশ্চিতে দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম। 

হাসপাতাল ও ডেঙ্গি রোগী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ‘দেশের সব উপজেলা পর্যায়ের হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত টেস্টিং কিট পাঠানো হয়েছে। ডেঙ্গি টেস্ট ফ্রি করা হচ্ছে। যদিও আমাদের বলা হয়েছিল টাকার বিনিময়ে টেস্ট করতে কিন্তু আমরা সেটা করিনি।’

গত তিন দিনে দুই হাজার রোগী আক্রান্ত হয়েছেন উল্লেখ করে খুরশীদ আলম বলেন, ‘গেল মাসেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। তাই ডেঙ্গি রোগী এখনো আমরা পাচ্ছি। তবে আমরা রোগীদের চিকিৎসা নিয়ে প্রস্তুত আছি। কোভিডের সময় ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছিল। সেগুলোর মধ্যে উত্তর সিটির এক হাজার শয্যা হাসপাতালের ৫০০ শয্যা ডেঙ্গি রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যদি অন্যান্য হাসপাতাল চিকিৎসা দিতে না পারে তাহলে ডেঙ্গি আক্রান্ত রোগীদের এখানে ভর্তি করা হবে।’

ডেঙ্গি রোগীর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্বাস্থ্যের ডিজি বলেন, ‘ডেঙ্গি চিকিৎসার জন্য বিশেষ কোনো পদ্ধতি দরকার হয় না। পর্যাপ্ত তরলজাতীয় খাবার, সময়মতো চিকিৎসা নেওয়া ও জ্বরের জন্য প্যারাসিটামল কিন্তু যারা দেরি করে হাসপাতালে আসে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেই সময় বিশেষ চিকিৎসা প্রয়োজন হয়।’

ঢাকার বাইরে ডেঙ্গি রোগীর মৃত্যুর বিষয়ে খুরশীদ আলম বলেন, ‘ঢাকার বাইরে রোগী মৃত্যু বেশি এটা বলা যাবে না। কারণ ঢাকার বাইরে টেস্টও কম হচ্ছে। টেস্ট করলে বোঝা যেত আসল পরিস্থিতি। তাই এখনো বলা যায়, ঢাকার বাইরে নয়, ঢাকাতেই মারা পড়ছে বেশি।’

সিটি করপোরেশনের সঙ্গে কাজের সমন্বয়ের বিষয়ে মহাপরিচালক বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে মিলে আমরা কাজ করছি। দুই সিটি করপোরেশন তাদের মতো কাজ করছে। আমরাও কাজ করছি। আমাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি নেই।’

তিনি বলেন, ‘ডেঙ্গি কবে কমবে এ বিষয়ে অধিদপ্তর কোনো কাজ করে না। এটি করে দেশের কীটতত্ত্ববিদরা। তাই তারাই ভালো বলতে পারবে কবেনাগাদ ডেঙ্গির প্রকোপ কমবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

আপডেট সময় ১২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২