ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলে বক্স অফিসে। আল্লু অর্জুন অভিনীত এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভান্ডারি। পর্দায় আল্লুর বন্ধুর চরিত্রে দেখা গেছে তাকে।

সম্প্রতি জগদীশের প্রেমিকা আত্মহত্যা করেছেন। এ কারণে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে— প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করছিলেন জগদীশ। আত্মহত্যার জন্য অভিনেতাকেই দায়ী করছেন প্রেমিকার বাড়ির লোকরা। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রেমিকাকে ব্ল্যাকমেল ছাড়াও হেনস্থার অভিযোগে অভিযুক্ত হয়েছেন জগদীশ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে।

গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এরপরই তার বাবা এসে থানায় অভিযোগ জানান অভিনেতার নামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারা অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পান। সেগুলোর ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় জগদীশকে।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৭ নভেম্বর অন্য পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তাদের ছবি ও ভিডিও করে রাখেন। তারপর সেগুলো দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করেন। ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখান। এই ঘটনার পরই আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা, যিনি দক্ষিণের ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩