সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

সুস্থ হলেই আবার রাজপথে নামব: ইমরান খান

সুস্থ হয়ে আবার রাজপথ দখল করার হুশিয়ারি দিয়েছেন গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী  ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। তিনি বলেছেন, ‘আমরাও মানুষ, আমাদেরকে পশু ভাববেন না।’খবর দ্যা ডনের।

শুক্রবার রাতে হাসপাতাল থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, পুরো দেশটাই চুরি হয়ে গেছে, এবার সামনে দুইটা পথ খোলা আছে- একটা শান্তির আর অন্যটা রক্তক্ষয়ী বিপ্লবের।

ইমরান খান বলেন, ‘এখানে কোনো তৃতীয় রাস্তা নেই। আমি দেখেছি জাতি জেগে উঠেছে। এই জাগ্রতরাই তাদের জিনিস (ক্ষমতা) ফেরত আনবে।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘এবার আপনারা সিদ্ধান্ত নেন শান্তির পথে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যালট বক্সে পরিবর্তন আনবেন, নাকি সংঘাতে জড়াবেন?’

এই ভাষণে ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে দেশ রক্ষা করার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন।

তিনি বলেন, ‘যদি আপনি কুলাঙ্গারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে এ জাতি আবারও ভাঙতে শুরু করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সুস্থ হলেই আবার রাজপথে নামব: ইমরান খান

আপডেট সময় ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২