ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি! খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

রংপুর মহানগরীতে চুরির অপবাদ দিয়ে তুলে নিয়ে স্বামীকে ঘরে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে নগরীর হাজীরহাট মেট্রোপলিটনের এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সঙ্ঘবদ্ধ ধর্ষণকারীদের ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হাজিরহাট মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার কৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর হাজীরহাটের রানা (৩৩), জাহেদুল ইসলাম (৩২), বুলু হোসেন (২৫), আলমগীর হোসেন (৩১) ও শামসুল ইসলাম (৩২)। এরা সবাই রংপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হাজীরহাট থানার অফিসার্স ইনচার্জ রাজিব বসুনিয়া‌, তিনি জানান, নগরীর হাজীরহাট বটতলী এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি ঘরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। পরে ভুক্তভোগী নারী হাজীরহাট থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও জাহিদুল সহ ৫ জনকে গ্রেফতার করে। তিনি আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেছেন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যোগ্যতা ছাড়াই মেহেদী হাসানের নিয়োগ, বারিতে নজিরবিহীন প্রশাসনিক জালিয়াতি!

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

আপডেট সময় ০১:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩