ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মাদারীপুর-১ আসনে সপ্তমবার নৌকার মাঝি নূর-ই-আলম চৌধুরী

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসন। এ আসনে টানা ছয়বারের সংসদ সদস্য (এমপি) নূর-ই-আলম চৌধুরী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এবার সপ্তমবারের মতো তিনিই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি।

নবম জাতীয় সংসদের হুইপ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে।

জানা গেছে, ১৯৯১ সালে ইলিয়াস আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার মৃত্যুতে বিএনপি সরকারের আমলে উপনির্বাচনে তার বড় ছেলে নূর-ই-আলম চৌধুরী প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ

মাদারীপুর-১ আসনে সপ্তমবার নৌকার মাঝি নূর-ই-আলম চৌধুরী

আপডেট সময় ১১:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩