সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার শ্রীপুর পৌরসভার ৯২.৯৭ কোটি টাকার বাজেট ঘোষণা: নতুন কোনো কর নয়, জোর অবকাঠামো উন্নয়নে আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ৫৪ পিস ইয়াবাসহ আটক ১ প্রেমিকার খোঁজে চীন থেকে রংপুরে, শেষমেশ বেরোবি ক্যাম্পাসে বিদেশি নাগরিক পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ফেনসিডিল সহ এক যুবক আটক করেছেন র‍্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১২ অক্টোবর) জেলার সদর উপজেলার মহারাজপুর এলাকায় পরিচালিত এক অভিযানে নয় বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটক যুবক জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকবহরম এলাকার জাহিদুল ইসলামের ছেলে সোহেল (৩০)।

এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়- নিজস্ব গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর ১টায় জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর লালাপাড়া গ্রামের সাজু মটরসাইকেল মেকারের দোকানের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সোহেলকে ৬ হাজার ৩ শত টাকা মূল্যের মোট ৯টি আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল নিজেকে একজন পেশাদারী মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে বলে স্বীকার করে। আটক সোহেলকে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ফেনসিডিল সহ এক যুবক আটক করেছেন র‍্যাব-৫

আপডেট সময় ০৬:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪