ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুইটি আসন পরিবর্তন

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুই আসনে চমকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে শুধু পরিবর্তন এসেছে কুমিল্লা ১ ও কুমিল্লা ৮ আসনে। কুমিল্লা ১ আসনে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং কুমিল্লা ৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ি আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম। তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে আসনটি নিয়ে কুমিল্লা- ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়) আওয়ামীলীগ আস্থা রেখেছে বর্তমান এমপি আবুল হাসেমের উপর। এই আসনটি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৯ জন।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষণা করা নামের তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কুমিল্লায় যারা আওয়ামী লীগের মনোনীত হলেন; কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে সেলিমা আহমাদ মেরি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজী মুহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ (সদর) আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ড. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে মো:তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ হ ম মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৪ দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী যারা; দুইটি আসন পরিবর্তন

আপডেট সময় ০৫:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩