ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ লালপুর থানা পুলিশের প্রচেষ্টায় হারানো শিশু ফিরে পেল পরিবার স্বামীর টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী শুকুরেরহাট ডিগ্রি কলেজে প্রহসনের নিয়োগ পরীক্ষার অভিযোগ, ফল স্থগিত ও তদন্ত দাবি মেহেরপুর জেনারেল হাসপাতালের ডা. মাহবুবের অপকর্ম ঢাকতে মানববন্ধন কোকোলা ফুডের ১২০ কোটি ভ্যাট ফাঁকি, ভুয়া ঠিকানায় ৬৪৬ কোটি লেনদেন চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মো: লিটন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক ২ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় লিটনের অপর দুই সহযোগি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় তার সহযোগি অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে আটককৃত লিটনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল পরিষ্কার ও কচুরিপানা অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে বোরহানউদ্দিনে বিশেষ উদ্যোগ

চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩